1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ

  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার

খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ৩ নভেম্বর (সোমবার) ‘ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন (ই-রিটার্ন) এন্ড ট্যাক্স রুলস্’ শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষতার কারণে অনলাইনের মাধ্যমে কর প্রদান করা এখন সহজ এবং এতে সময় সাশ্রয় হয়। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ব্যস্ত সময়ের মধ্যেও এই প্রশিক্ষণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে অনলাইনে কর প্রদানের প্রক্রিয়া সহজ হবে এবং সবাই সময়মতো কর প্রদানে আগ্রহী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে করদাতাদের বিভ্রান্তি দূর হবে এবং নিজেরাই অনলাইনে কর প্রদান করতে সক্ষম হবেন। তিনি এ প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার নেফাউল ইসলাম সরকার। এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews