1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

যশোরে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার

নিজস্ব প্রতিবেদক : যশোরের দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে একটি আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক জুয়েল অধিকারী এক রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আজিজুর রহমান।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, যশোর সদরের মানিকদিহি গ্রামের শুকুর আলী গাজীর ছেলে জাহিদুল ইসলাম রিপন ও বানিয়ালি গ্রামের মৃত শহিদুল বিশ্বাসের ছেলে আসাদুল।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ২৬ জানুয়ারি রাতে যশোরের ডিবি পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেল আসতে দেখে পুলিশ তাদের থামায়। পুলিশ তাদের আটক ও তল্লাশি করে ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনার ডিবির এসআই আবুল খায়ের আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ডিবির তৎকালীন অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews