1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

চৌগাছায় ‘ভুয়া দলিলে’ জমির নামপত্তন চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার

যশোর প্রতিনিধি : চৌগাছার দশপাখিয়া গ্রামের খালিদ হোসেন সাড়ে ৮ বিঘা জমির ভুয়া দলিলপত্র করে নামজারি করতে মরিয়া হয়ে উঠেছেন। এর মধ্যে খালিদ তার ভুয়া কাগজপত্র নামজারির জন্য চৌগাছার বাড়িয়ালীর তহশীল অফিসে জমা দিয়েছেন। এ ঘটনায় জমির মুল ক্রেতা একই গ্রামের গোলাম মোস্তফা-জামারুল গং জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, দশপাখিয়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে লোকমান হোসেন তার অনেক জমি বিভিন্ন লোকের কাছে বিক্রি করে দেন। পূর্বে বিক্রি করা জমির মধ্য থেকে লোকমান হোসেন তার ছোট ছেলে খালিদ হোসেনের নামে চলতি বছরের ২৬ অক্টোবর বিলে এড়ল মৌজার ৩৪৯, ৩৫০, ৩৫১, ২৫ বাড়িয়ালী মৌজার ৩৬৫, ৩৬৬ খতিয়ানের সম্পূর্ণ জমি দলিল করে দেন। একই সাথে তিনি দশপাখিয়া মৌজার ২৮০, ২৮৭ ও ২৮১ খতিয়ানের অধিকাংশ জমি দলিল করে দেন। এরপর সুচতুর খালিদ হোসেন তার পিতার কাছ থেকে দলিল করে নেয়া জমির সার্টিফিকেট কপি উঠিয়ে নামপত্তন করতে দেন। যা গোলাম মোস্তাফা গংদের নজরে আসায় জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তহশীল অফিসে অভিযোগ দিয়েছেন।
গোলাম মোস্তফা জানিয়েছেন, এ সব খতিয়ানের জমি বহু আগে লোকমান হোসেন তাদের কাছে বিক্রি করেছেন। বর্তমানে এসব দাগের ৮ দশমিক ৩৭২ বিঘা জমি আমাদের ভোগদখলে আছে। সুচতুর খালিদ তার পিতাকে দিয়ে ফের তার নামে এসব দাগের জমির দলিল করে নিয়েছেন এবং নামপত্তন করার জন্য তহশীল অফিসে ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। তিনি অভিযোগে তদন্ত করে খালিদের বিরুদ্ধে ব্যবস্থা ও নামপত্তন না করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews