1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

যশোরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও আ.লীগ নেতা আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার

যশোর প্রতিনিধি : যশোরে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর শাখার সহসভাপতি তিতাস উদ্দিন এবং যশোর সদরের রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকা থেকে তিতাস উদ্দিনকে আটক করে। তিনি ওই গ্রামের শাহ আলমের ছেলে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঁঞা জানান,গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন বলে জানা গেছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে, কোতোয়ালি থানা পুলিশ জানায়,গত বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে গাজীপুর থেকে সদরের রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনকে আটক করা হয়। তিনি সদর উপজেলার কাজীপুর গ্রামের মৃত মনসুর আলী মোল্লার ছেলে। কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, তার বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
দুজনকেই তাদের রাজনৈতিক কার্যক্রম ও রাষ্ট্রবিরোধী অভিযোগের বিষয়ে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews