1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে প্রবাসী যুবক খুন

  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার

প্রতিনিধি, ঝিনাইদহ : জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামে মাহবুল হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।শনিবার (১৫ নভেম্বর) বেলা ১০টার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা-লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুল হোসেন কালা গ্রামের সাবদার বিশ্বাসের ছেলে। তিনি কম্পোডিয়া প্রবাসী ছিলেন। সম্প্রতি ছুটিতে তিনি বাড়িতে এসেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, স্থানীয় হুমায়নের সমর্থক সিরাজ মোল্লার কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন জিয়ারুল ইসলামের সমর্থক বাটুল বিশ্বাস। সম্প্রতি সিরাজ মোল্লা তার জমি ফেরত নিতে বাটুল বিশ্বাসকে লিজের টাকা ফেরত দেয়। কিন্তু ওই জমিতে ফসলের আবাদ থাকায় ফসল না তোলা পর্যন্ত জমি ফেরত দিতে আপত্তি করেন বাটুল বিশ্বাস। এ নিয়ে সিরাজ মোল্লার লোকজন জমির দখল নিতে শনিবার সকালে জড়ো হয়। এক পর্যায়ে বাটুল বিশ্বাস ও সিরাজ মোল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বাটুল বিশ্বাসের সমর্থক কম্পোডিয়া প্রবাসী মাহবুল হোসেনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে সিরাজ মোল্লা ও হুমায়নের সমর্থকরা।

পরে স্থানীয়রা মাহবুল হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মাহবুল হোসেন মারা যান।

স্থানীয় ইউপি সদস্য আলম মিয়া বলেন, জমিজমা নিয়ে বিরোধের বিষয়ে শুক্রবার দিবাগত রাতে স্থানীয় মাতব্বর সহ আমরা উভয়পক্ষকে নিয়ে বসেছিলাম। আজ (শনিবার) এ বিষয়ে মীমাংশা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে আহত ও জখম অবস্থায় মাহবুল হোসেন (৪০) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জমির লিজ ফেরত নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে একজন নিহত হয়েছেন। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews