1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু

দেশ থেকে দুর্নীতিমুক্ত করতে পারলেই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব:শামীম সাঈদি

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার

মোঃ রুহুল আমিন, নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা :

এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে, এটি সংবিধান নির্ধারিত অধিকার। ইসলামে নারীদের মর্যাদা ও অধিকার সুস্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব।” তিনি হিন্দুদের উদ্দেশ্য করে বলেন, আপনাদেরকে সংখ্যালঘুর মধ্যে আবদ্ধ করে রাখতে চাই না, আমরা সবাই বাংলাদেশী। মসজিদ যেমন পাহারা দিতে হয়না তেমনি মন্দিরও পাহারা দিতে হবেনা।

তিনি আরও বলেন,“মুসলমান যেমন মসজিদে যায়, তেমনি হিন্দুরাও নির্বিঘ্নে মন্দিরে পূজা করবে এ পরিবেশ নিশ্চিত করা প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব। দেশ থেকে দুর্নীতিমুক্ত করতে পারলেই একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। বিগত দিনে দুর্নীতির কারণেই দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী সক্ষম একটি সুশাসিত ও শান্তির দেশ গড়তে।

নেছারাবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামের ৯নং সুটিয়াকাঠী ইউনিয়ন শাখার উদ্যোগে সুফী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী এসব কথা বলেন। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকালে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

৯নং সুটিয়াকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শাহ্ মোঃ জাকির এর সভাপতিত্বে ও সুটিয়াকাঠী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুম মুনিরা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ছিদ্দিকুল ইসলাম ও নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মোঃ আব্দুর রশিদ, সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকাস্থ নেছারাবাদ ফোরামের নেতৃবৃন্দ মোহাম্মদ শরীফ আহসান ও এডভোকেট মো খালিদ হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর সভাপতি মাওলানা মো জহিরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো সাইদুর রহমান, মিডিয়া বিভাগের সভাপতি ও সমাজ কল্যান সেক্রেটারি মো গোলাম আযম আছলাম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন,বিগত দিনে “ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দল-মত-নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক দর্শন। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” সমাবেশে ইউনিয়নের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews