1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু খামেনী হত্যার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ মিছিল শরণখোলায় ৫৭ পিস‌ ইয়াবাসহ মাদক কারবারি আটক শরণখোলায় জামাত নেতাকর্মীর হামলায় যুবদল কর্মী নিহত  ক্ষেপণাস্ত্রের আঘাতে আবুধাবি ও কুয়েতে বাংলাদেশীসহ নিহত ৪ ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ অবৈধভাবে সার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা, সার জব্দ কালীগঞ্জ দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি (তদন্ত) সহ  সেকেন্ড অফিসার ক্লোজড রাশেদ খানের কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা: ইউপি চেয়ারম্যানসহ আটক-৬ বেতনে যার পোষাবে না চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা : যশোরে অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশনের শিক্ষা সেমিনার

  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার

যশোর প্রতিনিধি : যশোর লাক্সারী ডাইন কনভেনশন হলে শনিবার দিনব্যাপী বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও চাকরিজীবীর উপস্থিতিতে অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশন (এএসই) সম্প্রতি যশোরে একটি বৃহৎ শিক্ষা সেমিনারের সফল আয়োজন অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী স্থানীয়দের জন্য এই ইভেন্টটি ছিল এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম।
সেমিনারে এএসই’র বিশেষজ্ঞ দল অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা, আইটি, নার্সিং, ট্রেড কোর্সের সুযোগ, এবং জিটিই (ভিসা প্রক্রিয়া) সহ উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শিক্ষার্থীরা অনুষ্ঠানে ব্যক্তিগত কাউন্সেলিং এবং স্পট অ্যাসেসমেন্টের সুযোগ পান, যা তাদের সঠিক কোর্স ও ইনস্টিটিউশন নির্বাচনে সহায়তা করে।
অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশন’র সিইও হারুন অর রশীদ। অতিথি ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নুরুল বাশার, রিলেশনশিপ ডেভেলপমেন্ট ম্যানেজার কাজী রিজভি নেওয়াজ অন্তিম, নাভারন ডিগ্রি কলেজের আইসিটি শিক্ষক মো: শামসুর রহমান, ডিপিইও মো: জাহাঙ্গীর আলম। অভিভাবক যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির, শিক্ষার্থীদের বক্তব্য রাখেন যশোর বিএএফ শাহিন কলেজের স্টুডেন্ট আদ্রিব জামান বর্ণ,পারভেজ হাসান, মাহি সাওয়ার, আরাফ আলম, সাবাব রেজা, রুবাব রেজা, রিজবি আলম, আরাফাত খান, নাসিব মাহি, সোহাইল, শাওরিন হাসান, নাজিফা নুরসহ যশোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী এই সেমিনারে অংশগ্রহণ করেন।
অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশন’র সিইও হারুন অর রশীদ জানান, অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশনের মালিক যশোরের সন্তান । সেই দায়বদ্ধতা থেকে এঅঞ্চলের মানুষের সেবা দেওয়া সেই সাথে ছাত্রদের জন্য স্বচ্ছ, নৈতিক ও জেনুইন কাউন্সেলিং নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ সাপোর্ট প্রদানের প্রতিশ্রুতি দেন।
যশোরে প্রথম পর্ব সফল ভাবে শেষ হওয়ার পর, অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কারণে দ্বিতীয় পর্ব বর্তমানে চলমান। এছাড়া, অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশন ঘোষণা করেছে যে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা শহরে শীঘ্রই আরও সেমিনার ও স্পট অ্যাডমিশন ইভেন্ট আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews