1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নারী ও শিশুসহ ১০ নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের খোস্ত প্রদেশে একটি বাড়িতে পাকিস্তান বোমা হামলা চালিয়েছে, যেখানে নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ নভেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্তের গরবুজ জেলায় মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তানি বাহিনী স্থানীয় বেসামরিক নাগরিক ওয়ালিয়াত খান, পিতা কাজী মীর-এর বাড়িতে বোমা নিক্ষেপ করে।

মুজাহিদ জানান, হামলায় নিহত ১০ জনের মধ্যে পাঁচজন ছেলে শিশু, চারজন মেয়ে শিশু এবং একজন নারী রয়েছেন। বিস্ফোরণে ওয়ালিয়াত খানের বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

তালেবান প্রশাসন আরও দাবি করেছে যে, পাকিস্তান উত্তরপূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews