1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

কানাডার ভিসা ও চাকরির প্রলোভন : ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার

যশোর প্রতিনিধি : কানাডার ভিসা ও চাকরির প্রলোভন দিয়ে যশোরের দুই যুবকের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কানাডার ভুয়া ভিসা ধরিয়ে দিয়ে প্রতারক চক্র গা ঢাকা দিয়েছে। আর রঙিন জীবনের স্বপ্নে বিভোর হয়ে সহায়-সম্পদ বিক্রি ও বন্ধক রেখে এখন পরিবার দু’টি নিঃস্ব হয়ে বিচারের আশায় ঘুরছে।
ঘটনার শিকার দুই যুবক হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার কালিয়ানী গ্রামের আবু সায়েম’র ছেলে আলসাবা রাতুল ও হাবিবুর রহমানের ছেলে শাকিল। প্রতারক চক্রের সদস্য নাসির উদ্দিন আলতাফ ও তার স্ত্রী শাহানাজ বেগম ভুক্তভোগী দুই যুবকের পরিবারের কাছ থেকে ওই টাকা নিয়ে পালিয়েছে। নাসির উদ্দিন আলতাফ একই গ্রামের মৃত আবু তালেব মোড়লের ছেলে। বিদেশে পাঠানোর নাম করে আলতাফ ও তার স্ত্রী দুজন মিলে ঢাকায় ভুয়া নামে ট্রাভেল এজেন্সি পরিচালনা করেন বলে অভিযোগ। এবিষয়ে ভুক্তভোগীরা ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।
প্রতারণার শিকার আলসাবা রাতুল বলেন, দালাল নাসির উদ্দিন আলতাফ ২০২৪ সালের মার্চ মাসে তাকে নেপালে নিয়ে যায়। আর সেখানে কানাডার অ্যাম্বাসিতে নিয়ে ইন্টারভিউসহ প্রয়োজনীয় কাজ শেষ করে একসপ্তাহ পরে দেশে পাঠিয়ে দেন। দ্বিতীয়বার যেয়ে নেপালে একটি হোটেলে দুই মাস আটকে রাখে। আমাদের চুক্তি ছিল ১৯ লাখ টাকা করে নেবে। হোটেলে আটকে রেখে বাড়িতে ফোন দিয়ে চুক্তি বাদে আরও এক লাখ করে টাকা নেয়। এরপরে কানাডার ভিসা লাগানো পাসপোর্ট হাতে দিয়ে ওই দিন দালাল নাসির উদ্দিন আলতাফ কুয়েতে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ‘পরে বুঝতে পারি এটা কোন কানাডার অ্যাম্বাসি ছিল না। তারা একটি অ্যাম্বাসি অফিস বানিয়ে সেখানে নিয়ে যেয়ে কাগজপত্র জমা নেন এবং ইন্টারভিউ নেন। যাতে আমরা সন্দেহ না করি। আমাদের যখন পাসপোর্ট হাতে দেয় তখন দেখি পাসপোর্ট খোলা। পরে দেশে এসে পাসপোর্ট অনলাইনে যাচাই-বাছাই করে দেখি এটা কানাডার ভুয়া ভিসা।’
আলসাবা রাতুলের পিতা আবু সায়েম বলেন, একটা সুন্দর জীবনের আশায় জমি বন্ধক ও ধানের উপরে সুদ করে ১৯ লাখ টাকা দিয়েছি দালাল আলতাফকে। ব্যাংকের মাধ্যমে (ইসলামী ব্যাংকে হিসান নং :২০৫০৭৭৭০২০৫৫৯৭১৭৮) ও নগদ অর্থ তার হাতে তুলে দিই। সুদের টাকা দিতে দিতে আজ আমি পথের ফকির। বছরে দুইবার আড়াই লাখ করে পাঁচ লাখ টাকা সুদ দিতে হচ্ছে। আজ আমি নিঃস্ব।
প্রতারণার শিকার আরেক যুবক শাকিল হোসেনের পিতা হাবিবুর রহমান বলেন, নাসির উদ্দিন আলতাফ আমার ফুফুতো ভাই। তারা স্বামী-স্ত্রী লোক পাঠানোর (অদম) ব্যবসা করে। আলতাফ একদিন এসে বললো, ভাই আমার তো ছেলে নেই। আপনার ছেলে মানেই আমার ছেলে। ছেলের জন্য একটা ভালো চাকরি আছে কানাডায়। ছেলেকে কানাডায় পাঠিয়ে দেন। নাসির উদ্দিন আলতাফের কথায় বিশ্বাস করে আমার দোকানপাট, জমি-জায়গা, গরু-ছাগল, হাঁসমুরগি সব বিক্রি করে ব্যাংক একাউন্টে (ইসলামী ব্যাংকে হিসান নং :২০৫০৭৭৭০২০৫৫৯৭১৭৮) সাত বারে আমি ১৯ লাখ টাকা দিয়েছি। আজ আমার আপনজন আমাকে বড় ক্ষতি করলো। পথে বসালো। আমি এর বিচার চাই।’
অভিযুক্ত দালাল নাসির উদ্দিন আলতাফ দাবি করেন, তিনি মাধ্যম হিসেবে যোগাযোগ করে দিয়েছেন। ২০ লাখ টাকার মতো নেওয়া হয়েছে। এটি নিয়ে বসাবসিও হয়েছে। কিন্তু এরই মধ্যে তারা নানান জায়গায় নানান কথা বলছেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, কানাডায় পাঠানোর নামে ভুয়া ভিসা দেয়ার একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews