1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

খুলনার ৮ হত্যা মামলার আসামি চিংড়ি পলাশ আটক

  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার

যশোর অফিস : খুলনার ৮ হত্যাসহ ১২ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশকে আটক করেছে যশোরের র‌্যাব। রোববার রাতে যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করা হয়।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক সাংবাদিকদের জানিয়েছেন, গোপন সূত্রে তারা সংবাদ পান যে- খুলনার অন্যতম আসামি পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ তার লোকজন নিয়ে যশোরের জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করছে। সংবাদ পেয়ে আমাদের একটি টিম সেখানে গিয়ে তাকে আটক করে। তাকে
তিনি আরও জানিয়েছেন, চিংড়ি পলাশ মূলত চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসতো। খুলনা ও আশেপাশের জেলার ঘের থেকে সে চাঁদা আদায় করতো। তার বিরুদ্ধে মোট ১২ টি মামলা আছে। এর মধ্যে সোনাডাঙ্গা থানায় ৮ টি হত্যা মামলা আছে। এছাড়া মাদক, মারামারি, চাঁদাবাজি, বিস্ফোরকসহ অনেক মামলা আছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর স্ত্রীসহ পলাশ নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে মাদকসহ আটক হয়েছিল পলাশ। দীর্ঘ কারা ভোগের পর পলাশ মাস চারেক আগে জামিনে বেরিয়ে এসে ফের চাঁদাবাজি শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews