1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

বছর শেষে আফ্রিকান নেশন্স কাপের দিকে নজর ফুটবল বিশ্বের

  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক :

স্বাগতিক হিসেবে ঘরের মাঠের সুবিধা তো থাকছেই, তার ওপর এ বছর ১৮টি আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ডকে সঙ্গী করে ২০২৫ আফ্রিকান নেশন্স কাপে মাঠে নামতে যাচ্ছে অধিনায়ক আশরাফ হাকিমিকে নিয়ে অনুপ্রাণীত মরক্কো।এ কারণেই মরক্কোকে নিয়ে প্রত্যাশার মাত্রাটা একটু বেশি। আগামী ২১ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মরক্কোতে অনুষ্ঠিত হবে আফ্রিকান নেশন্স কাপের ৩৫তম আসর। উদ্বোধনী ম্যাচে রাবাতে ফেবারিট মরক্কোর প্রতিপক্ষ কোমোরোস।মরক্কো ছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট, মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন মিসর, ভিক্টর ওশিমেনের নাইজেরিয়া ও সাদিও মানের সেনেগালও নিজেদের প্রমাণে মুখিয়ে আছে।

এই দেশগুলো যে কোনো সময়ই মরোক্কানদের স্বপ্ন ভেঙে দিয়ে টুর্নামেন্টে এগিয়ে যেতে পারে।১৯৫৭ সালে শুরু হওয়া আফ্রিকান ফুটবলের এই সর্বোচ্চ আসর ইতোমধ্যেই বিশ্ব ফুটবলে একটি অনন্য ঐতিহ্য রচনা করেছে। এবারের টুর্নামেন্ট ঘিরে সে কারণেই বিশ্বব্যাপী টেলিভিশন দর্শকদের আগ্রহ নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে।

বার্তা সংস্থা এএফপি আফ্রিকান নেশন্স কাপের কিছু বিষয় খোঁজার চেষ্টা করেছে : পটভূমি ১৯৫৭ সালের প্রথম আসরে স্বাগতিক সুদান, চ্যাম্পিয়ন মিসর ও ইথিওপিয়া- এই তিনটি দল অংশ নিয়েছিল। দক্ষিণ আফ্রিকার অংশ নেবার কথা থাকলেও অল-হোয়াইট অথবা অল-ব্ল্যাক দলের কোনটা অংশ নেবে এই দ্বিধায় ওই সময়কার স্থানীয় সরকারের নীতির কারণে তাদের দলকে বাতিল ঘোষণা করা হয়।

সময় যত গড়িয়েছে বাছাইপর্বে পরিধি বেড়েছে, আর সে কারণে অংশগ্রহণকারী দলের সংখ্যাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ১৯৬৩ সালে ৬টি, পাঁচ বছর পর ৮টি, ১৯৯২ সালে ১২টি, চার বছর পর ১৬টি এবং ২০১৯ সালে মিসরে অনুষ্ঠিত টুর্নামেন্টে ২৪টি দল অংশ নেয়।

জায়ান্টস
মিসর (সাতটি শিরোপা), ক্যামেরুন (পাঁচটি), ঘানা (চারটি), আইভরি কোস্ট ও নাইজেরিয়া (তিনটি করে) সবসময়ই আফ্রিকান নেশন্স কাপে ফেবারিট হিসেবে মাঠে নামে। এই কয়টি দেশ ৩৪টি টুর্নামেন্টের মধ্যে ২২টিতেই শিরোপা জয় করেছে। গোলরক্ষক ইসাম আল হাদারি, সেন্টার-ব্যাক ওয়ায়েল গোমা ও মিডফিল্ডার মোহাম্মদ আবুট্রেইকা ও মোহাম্মদ বারাকাতের মতো তারকাদের নিয়ে মিসর ২০০৬-২০১০ সাল পর্যন্ত রেকর্ড টানা তিনটি শিরোপা জয় করেছে।

অনুপস্থিত দল
২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়া কেপ ভার্দে ও ঘানা এবারের আসর থেকে বাদ পড়েছে। বাছাইপর্বে নিজেদের প্রমাণে ব্যর্থ হওয়া এই দুই দলকে নিয়ে সমালোচনাও কম হয়নি। ছয় ম্যাচে কেপ ভার্দে মাত্র একটিতে জিতেছে এবং চারবারের চ্যাম্পিয়ন ঘানার পারফরমেন্স আরো খারাপ। বাছাইপর্বে তিন ম্যাচে ড্র ও তিনটিতে পরাজিত হয়েছে।

ফেবারিট দল
আফ্রিকান নেশন্স কাপের বেশ কয়েকটি আসরে টানা ব্যর্থ হওয়া মরক্কো শেষ পর্যন্ত নিজেদের গায়ে ফেবারিটের তকমা লাগাতে পেরেছে। গতবছর আইভরি কোস্টের আসরে তারা সফল ছিল। শেষ ১৬’তে গিয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়। চ্যালেঞ্জারদের মধ্যে রয়েছে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের বাঁধা পেরুতে না পারা নাইজেরিয়া, ক্যামেরুন। ১৫ বছর আগে সর্বশেষ শিরোপা জয়ী মিসরও রয়েছে ফেবারিটের তালিকায়।

ডার্ক হর্সেস
এবারের আসরে খেলতে আসা যে ১২টি দল এখনো শিরোপা জিতেনি তাদের মধ্যে মালিকে নিয়ে আশা করাই যায়। গতবছর কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্টের কাছে হেরে দুর্ভাগ্যজনক বিদায় হয়েছিল।

তারকা খেলোয়াড়
২০২৫ সালে আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় হাকিমির ওপরই থাকবে সবার নজর। এ ছাড়াও এই তালিকায় থাকা শীর্ষ ১০ জনের মধ্যে আটজনই এবারের আসরে খেলছে।

প্রস্তুতি
শেষ মুহূর্তে এসে ফিফা ইউরোপিয়ান ক্লাবগুলো থেকে আফ্রিকান খেলোয়াড়দের ছাড়ার তারিখ পিছিয়ে দিয়েছে। আগে যেখানে সিদ্ধান্ত ছিল ৮ ডিসেম্বর তাদের ছাড়া হবে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই তারিখ নির্ধারিত হয়েছে ১৫ ডিসেম্বর। এই সিদ্ধান্তে বেশকিছু দলের কোচ প্রস্তুতি নিয়ে শঙ্কায় পড়েছেন এবং একইসাথে হতাশা ব্যক্ত করেছেন।

লাভ
ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২২ আফ্রিকান নেশন্স কাপ যখন সেনেগাল জয় করে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) ১০ মিলিয়ন ডলারেরও কম লাভ করেছিল। এবারের আসর থেকে সিএএফ ১১০ মিলিয়ন ডলার বেশি আয়ের প্রত্যাশা করছে। লভ্যাংশের এই বিশাল বৃদ্ধি হয়েছে কার্যত টিভি স্বত্ব থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews