1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

যশোরে লৌহ মানব তকমা পেলেন মাহবুবুর রহমান মোহন

  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ বার

যশোর প্রতিনিধি : ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যশোর স্টেডিয়ামে কারাতে নৈপুণ্য কলাকৌশল দেখিয়ে দর্শককে কাছে লৌহ মানব হিসেবে আখ্যায়িত হলেন মোহন কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক মাহবুবুর রহমান মোহন । ৩ ইঞ্চির শতাধিক পেরেকের ধারালো অংশের উপর শুয়ে শরীর প্রদর্শন করেন তিনি । শরীরের উপর ওঠেন আরো ৭ জন । তার উপর উঠে লাল সবুজের বাংলাদেশের পতাকা প্রদর্শন করেন এক শিশু।
যা দেখে দর্শকের চোখে রীতিমতো ধাঁধা লেগে যায় । বিশ্বাস করতে পারেন না এটা মানব ,নাকি লৌহ মানব ? মুহূর্তের মধ্যে নীরব হয়ে যায় পুরো স্টেডিয়াম । কাঠের উপর সোজাসুজি বসানো ৩ ইঞ্চি লম্বা পেরেকের উপর প্রায় ৫/৬ মিনিট শুয়ে এরকম অভিনব কলাকৌশল দেখালেও তার শরীরে কোন পেরে বিদ্ধ হয়নি । এমন তাক লাগানো কসরত দেখে সবাই অবাক হয়ে যান । পেরেকের উপর থেকে নেমে উঠে দাঁড়ালে সাংবাদিকরা ক্যামেরা হাতে ছুটে যান মার্শাল মোহনের দিকে । তিনি ড্রেস খুলে পিঠ দেখান । কিন্তু পিঠে কোন পেরেক বিদ্ধ হয়নি ।
দীর্ঘদিন মার্শাল চর্চা ও সাধনা করলে যে অসম্ভবকে সম্ভব করা যায় তা প্রমাণ করেন যশোর স্টেডিয়াম পাড়ায় অবস্থিত মোহন কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক মাহবুবুর রহমান মোহন । তিনি প্রমাণ করে দেখান কিছু সময়ের জন্য নিজের শরীর প্রতিরোধ গড়ার জন্য শক্ত করা যায় । যাতে শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানো যায় । মার্শাল আর্ট চর্চা করে এটা সম্ভব । মার্শাল শুধু চর্চা করলে হবে না দীর্ঘদিন মার্শাল চর্চা ও সাধনা করতে হবে ।
চলতি বছর মাহাবুব রহমান মোহন সর্বপ্রথম যশোরের এ গ্রেডের কারাতে কোর্স হিসেবে নির্বাচিত হয়েছেন । একই সঙ্গে তিনি কারাতে ব্ল্যাক বেল্ট চতুর্থ ড্যানে উত্তীর্ণ হয়েছেন। গত ১০ ও ১১ অক্টোবর কক্সবাজারে আয়োজিত দুই দিনব্যাপী কারাতে সেমিনার ও কোচেস গ্রেডিংয়ে, যেখানে বাংলাদেশ সোতোকান কারাতে ডু কিউকাই’র ২য় কোচেস কারাতে সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে কারাতে খেলোয়ার ও প্রশিক্ষকরা অংশ নেন। পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের এ কোচেস গ্রেডিং সনদ প্রদান করা হয়।
বিগত দিনে মাহাবুব রহমান মোহন বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর চিলড্রেন ক্লাবের প্রশিক্ষক ছিলেন । মার্শাল শিখলে নিজের জীবন সেফ রাখা যায় । শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরত্ব রাখা সম্ভব । এছাড়া ধূমপান থেকে বিরত রাখা সম্ভব । পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর শরীর চর্চা। ও আত্মরক্ষার কলা কৌশল শিক্ষা প্রয়োজন ।
উল্লেখ্য, ১৯৭৭ সালে মাহবুবুর রহমান মোহন প্রথম মার্শাল শুরু করেন । ৯০ সালের আগ পর্যন্ত তিনি খেলোয়ার ছিলেন । ১৯৯০ সাল থেকে অদ্যাবধি করাতে কোচ ও রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন । তার হাতে কয়েক হাজার শিক্ষার্থ কারাতের দীক্ষা নিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews