
মোঃ রুহুল আমীন-নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
জানা গেছে, গত বুধবার (২৪ ডিসেম্বর) ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেহেনা আক্তারের কার্যালয় থেকে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং এনডিএফ-এর উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কিন্তু ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা জমা দেননি।
তিনি মিডিয়াকে জানান, “আমি শরীর ভাবে অসুস্থ। পিরোজপুর-২ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করব না। সে কারণে মনোনয়নপত্র জমাও দিইনি।
যেসব দলীয় ও সতন্ত্র প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী শামীম সাঈদী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ফয়সাল খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী আহমদ সোহেল মনজুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন, জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. মাহিফুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অমিত দত্ত জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন জমাদানের শেষ দিনে সংশ্লিষ্ট প্রার্থী আহমদ সোহেল মনজুর তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
Leave a Reply