1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

 বাঘারপাড়ায় ১৪ ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ জামাল গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার
যশোর প্রতিনিধি :যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪টি ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ জামাল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।
র‍্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোরের সদস্যরা গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে জানতে পারে, জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় নিজ বসতবাড়িতে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্য মজুদ রেখেছেন জামাল সরদার। এ তথ্যের সত্যতা যাচাই করে ২৯ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে জামাল সরদারকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ১৪টি ককটেল বোমা, একটি ধারালো কুড়াল ও একটি ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত জামাল সরদারের বিরুদ্ধে পূর্বে একটি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews