1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

সাংবাদিকনেতা শহিদ জয়ের স্ত্রীর ইন্তেকাল, শোক

  • আপডেট টাইম : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার

যশোর প্রতিনিধি :যশোরের সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়ের সহধর্মিণী শামীমা আক্তার (৪৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৩০ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান,আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন।
মরহুমার নামাজে জানাজা বুধবার জোহরের নামাজের পর ঝুমঝুমপুর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে যশোর কারবালা গোরস্থানের দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর তিনি হঠাৎ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে ২৯ ডিসেম্বর সকালে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আইসিইউ ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার রবিউল ইসলাম তুহিন জানিয়েছেন, শামীমা আক্তার ব্রেনস্ট্রোকের পর নিউমোনিয়ায় আক্রান্ত হন।
শামীমা আক্তারের এই অকাল প্রয়াণে পরিবার পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রাতে বাড়িতে লাশ নিয়ে যাওয়ার সাথে সাথে আত্মীয়-স্বজন, প্রতিবেশীরা শেষবারের মতো মরহুমাকে দেখতে বাড়িতে ভিড় জমান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোর,সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এদিকে, সাংবাদিক নেতা শহিদ জয়ের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews