1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে খোলা হয়েছে শোক বই

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক:

বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই শোক কর্মসূচির অংশ হিসেবে দূতাবাস প্রাঙ্গণ ও ‘বাংলাদেশ হাউস’-এ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দূতাবাস প্রাঙ্গণে একটি শোক বই খোলা হয়। শোক বইয়ে প্রথম প্রহরে সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারোয়ার স্বাক্ষর করে গভীর সমবেদনা প্রকাশ করেন। এরপর প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কূটনৈতিক প্রতিনিধিরা শোক বইতে স্বাক্ষর করেন।

এছাড়া মিশরের কূটনীতিক, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ‘নেপাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’-এর সভাপতিসহ স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews