1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ধানমণ্ডিতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ধানমণ্ডিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা ভূতের গলি জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের জন্য কাজ করেছেন। তার দেশপ্রেম ও সততা সত্যিকার অর্থেই সবার জন্য অনুকরণীয়।দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews