1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

সুন্দরবনে হরিণ শিকারীর পাতা ফাঁদে আটকা বাঘ

  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার

‎মোংলা প্রতিনিধি : ‎‎বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খাল–লাগোয়া সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি বেঙ্গল টাইগার। বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে রোববার সকালে উদ্ধার অভিযান শুরু করবে বন বিভাগ।
‎‎সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস বলেন, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে বাঘটি আটকা পড়েছে। শনিবার দুপুরের পর এ খবর পেয়ে সেখানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়। তাঁরা গিয়ে ফাঁদে আটকা পড়া বাঘটি দেখতে
‎পান। এরপর বন বিভাগের কর্মীরা শরকির খাল পাড় এলাকা ঘেরাও করে রেখেছেন, যাতে লোকজন সেখানে যেতে না পারেন। তিনি জানান, খাল পাড় থেকে আধা কিলোমিটার বনের ভেতরে বাঘটি ফাঁদে আটকে রয়েছে।
‎‎বন বিভাগ সূত্র জানায়, বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বন বিভাগের একজন ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। তিনি রোববার সকালে পৌঁছালে বাঘ উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। বাঘটি উদ্ধারে প্রয়োজনে ট্র্যাংকুলাইজার গ্যান ব্যবহার করা হবে।
‎‎দ্বীপন চন্দ্র দাস বলেন, বাঘটি যদি অন্য কোনো আঘাতে অসুস্থ হয়ে থাকে, তাহলে সেটি উদ্ধার করে খাঁচায় বন্দী করে খুলনা কিংবা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে। বন বিভাগের পক্ষ থেকে এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
‎‎এদিকে বাঘ আটকে পড়ার খবরে সন্ধ্যা থেকে সেখানে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করেন। তবে বন বিভাগ বনের ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews