
স্বাধীন বাংলানিউজ ডেস্ক:
ঝিনাইদাহের মহেশপুর উপজেলায় গুলি করে এক ব্যক্তিকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।সোমবার বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে। মহেশপুর থানাধীন গাড়াপোতা ও ভাষণপোতা গ্রামের মাঝামাঝি ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তি মতিয়ার রহমান মন্ডল (৫৬)। তিনি আজিজুর রহমানের ছেলে। তার বাড়ি মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামে। তিনি বিএনপির একজন সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মতিয়ার রহমান মন্ডল ঝিনাইদাহ থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা আকালি (৩৬) ও ইব্রাহিম (৩০) ওরফে মধু আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে গুলি করে। গুলি করার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ও আহতের স্বজনরা খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে ।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মহেশপুর থানা পুলিশ।
Leave a Reply