1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সুন্দরবনে ডাকাত দলের হাতে জিম্মি থাকা পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২৮২ বার

বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের তৈরি নৌকায় গত ২ জনুয়ারি সন্ধ্যায় ভ্রমণের সময় ২ পর্যটক ও রিসোর্ট মালিকসহ ৩ জনকে ডাকাত মাসুম মৃধার নেতৃত্বাধীন একটি দল জিম্মি করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং মোটা অংকের মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করে।

পরে ৩ জানুয়ারি গভীর রাতে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ডাকাত মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), মোঃ সালাম বক্স (২৪) এবং মেহেদী হাসান (১৯) কে সুন্দরবনের গোলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা হতে আটক করে। আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে ৪ জানুয়ারী সুন্দরবনের কৈলাশগঞ্জ এলাকা হতে ডাকাত সহযোগী আলম মাতব্বর (৩৮) কে আটক করা হয়। একই দিনে খুলনার রূপসা থানাধীন পালেরহাট এলাকা হতে গোয়েন্দা নজরদারি ও ফিনান্সিয়াল ফুট প্রিন্ট অনুসরণ করে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়নবী বিবি (৫৫) ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুন্ডু (৩০) কে নগদ ৮১ হাজার ৪০০ টাকাসহ আটক করে। এছাড়া ৪ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা হতে ড্রোন সার্ভিলেন্স এর মাধ্যমে জিম্মিকৃত ২ জন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে নিরাপদে উদ্ধার করে যৌথ বাহিনী। অন্যদিকে ডাকাত দলের হোতা
মাসুম মৃধাকে আটক করার জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।
এ ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, উদ্ধারকৃত পর্যটক ও রিসোর্ট মালিককে তাদের পরিবারের কাছে হস্তান্তর এবং ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews