
সোহেল রানা ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের সদর থানার অধিনে গড়িয়েলা গ্রাম থেকে দুইটি প্রাচীন গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। রবিবার দুপুরে স্থানীয় বাবু সিকদারের বাড়িতে নতুন ঘরের ভিত্তিপ্রস্তর খোঁড়ার সময় রাজমিস্ত্রির কোদালে আঘাত লেগে মাটির নিচ থেকে গ্রেনেড ২টি বেরিয়ে আসে।
বিষয়টি দেখার পর বাড়ির মালিক বাবু সিকদার তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার অধিনে নলডাঙ্গা কেম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করেন। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা এসে গ্রেনেড ২টি উদ্ধার করে নিরাপদ স্থানে ও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেনেড ২টির বয়স ও উৎস যাচাইয়ে তদন্ত চলছে। পুলিশ ও সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, ধারণা করা হচ্ছে দীর্ঘ সময় আগে সংঘটিত কোনো সংঘর্ষ বা যুদ্ধের সময় গ্রেনেড ২টি ওই এলাকায় পুঁতে রাখা হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী আরও পরীক্ষা-নিরীক্ষা করবে বলে জানিয়েছেন।
Leave a Reply