1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সুন্দরবনে তিন হরিণ শিকারিসহ ট্রলার আটক 

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪০ বার
বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার খালে টহলের সময় তিন শিকারি সহ ৬০০ ফুট হরিণ ধরার ফাঁদ ও একটি ট্রলার জব্দ করেছে  বনরক্ষীরা। ১৩ জানুয়ারি রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কচিখালি অভয়ারণ্যের খালে  নিয়মিত টহল  দেওয়ার সময় একটি ট্রলার দেখে সন্দেহ হয় এবং তাদেরকে ওই ট্রলারটি থামানোর জন্য সংকেত দেওয়া হলে ট্রলারে থাকা জেলেরা দ্রুত ট্রলারটি চালিয়ে পার্শ্ববর্তী সুন্দরবনে চার হরিণ শিকারী পালিয়ে যেতে সক্ষম হলেও তিন জনকে আটক করে বনরক্ষীরা। এ সময় ট্রলারে থাকা ৬০০ ফুট হরিণ ধরার ফাঁদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে তারা। আটকৃত হরিণ শিকারীরা হলো বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোড়ালিয়া গ্রামের অলিউল ইসলাম গাজী (৪২), ইমরান গাজী (১৮) ও কামাল গাজী(৪০)। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে ১৪ জানুয়ারি দুপুরে বাগেরহাট জেল হাজতে প্রেরণ  করা হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে পূর্ব সুন্দরবন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণ শিকারীদের কোন ছাড় নয় তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews