1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে কৃষকদল নেতাকে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার

কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী রাশেদ খানের বিরুদ্ধে অশালিন বক্তব্য দেওয়ায় উপজেলা কৃষক দলের এক নেতাকে দুই হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। তিনি হলেন জাতীয়তাবাদি কৃষক দলের কালীগঞ্জ উপজেলা শাখার আহব্বায়ক মোকছেদুল মমিন। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) আব্দুল্লাহ আল ফারুক নির্বাচনী আচরন বিধি ভঙ্গের অভিযোগে ওই জরিমানা আদায় করেন। কৃষকদল নেতা মকছেদুল মোমিন এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

জানা যায়, গত দুইদিন আগে উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নে জাতীয়তাবাদি কৃষক দলের ২ নং ওয়াড শাখার আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার স্বরনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্টানে উপজেলা কৃষক দলের আহব্বায়ক মকছেদুল মোমিন বিএনপি প্রার্থী রাশেদ খানকে নিয়ে অশালিন মন্তব্য করে।

যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ায়। এ নিয়ে একটি পক্ষ বিষয়টি নির্বাচনী আচরন বিধির দ্বায়িত্বে থাকা ম্যাজিষ্টেট কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) অফিসারকে অবহিত করেন। এ প্রেক্ষিতে তিনি ওই নেতাকে দুই হাজার টাকা জরিমানা ও আগামীতে নির্বাচনী আচরন বিধি পালনে সতর্ক করেন।এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, নির্বাচনী আচরন বিধি ভঙ্গের অভিযোগে মকছোদুল মোমিন নামে একজনকে জরিমানা করেছেন। অভিযুক্ত ব্যাক্তি তার ভ’ল স্বীকারও করেছেন। যে কারনে সতর্ক ও জরিমানা করে বিষয়টি নিস্পত্তি করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews