1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

আগুনে ঘর‌ পুড়ে নিঃস্ব হলেন শরণখোলা রাহেলা  ২০ লাখ টাকার ক্ষতি 

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৮৫ বার
 শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে । এসময় নগদ‌‌ ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে গেছে বলে ওই পরিবার দাবি করেছে। ১৫ জানুয়ারি দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে  উপজেলার রায়েন্দা ইউনিয়নের চাল-রায়েন্দা গ্রামে লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বাসিন্দা লাল মিয়া হাওলাদার (৬৮) পেশাগত কাজে ৩/৪ দিন আগে সুন্দরবনে যায়। তিনি বাড়িতে না থাকায় তার স্ত্রী রাহেলা বেগম (৬০) একাই ওই রাতে বাড়িতে ছিলেন। রাত সাড়ে এগারোটার টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে গেলে রান্নাঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখতে পায়।
এ সময় ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করতে  শুরু করলে ততক্ষণে আগুন তার বসতঘরের লেগে যায়। আগুনের লেলিহান শিখা ভয়াবহ আকার ধারণ করায় আগুন নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যায়। পরে শরণখোলা উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ১ ঘন্টার চেষ্টায় আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে রাহেলা বেগমের ঘর ও মালামাল পুড়ে ভস্মিভূত  হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে রাহেলা বেগম বলেন, তার দুই ছেলে বিদেশে থাকে তিন ছেলে চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করে  তাদের পাঠানো নগদ পাঁচ লক্ষ টাকা, ছেলের স্ত্রীদের স্বর্ণ, মেয়ের বাড়িতে পাঠানোর জন্য কেনা আসবাবপত্র, ফ্রিজ এবং ঘরে থাকা সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক তার ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন আগুন আমাকে নিঃস্ব করে দিয়ে গেল।
তবে রান্নাঘরে কিভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারেন না।
ফায়ার সার্ভিসের শরণখোলা স্টেশন কর্মকর্তা আফতাবী আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তারা পৌঁছানোর আগেই পুরো ঘরে আগুন লাগায় কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews