1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা

বাঘায় ফাতেমা-মতিন ফাউন্ডেশনের ছাগল বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার

মাহাবুর রহমান বাঘা( রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট বাজারে অবস্থিত ফাতেমা-মতিন ফাউন্ডেশন এর উদ্যোগে বেকার, অসচ্ছল ও প্রতিবন্ধী মানুষের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় খায়েরহাট বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ডা. মো. তৌহিদ আল মাহমুদ, যিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল–এর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক, তাঁর নিজস্ব অর্থায়নে ৪০ জন বেকার, অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৬–৭ মাস বয়সী একটি করে ছাগল বিতরণ করা হয়।

ছাগল পেয়ে আনন্দ প্রকাশ করেন বৃদ্ধ চান্দেরা বেগম। তিনি বলেন, “আমি কত খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আমার এক ছেলে ও এক মেয়ে আছে। স্বামী অনেক আগেই মারা গেছে। ছেলে আমাকে ভাত দেয় না। মানুষের বাসায় কাজ করে নিজের খরচ চালাই। নিজের জমি থাকলে কিছু একটা করে দিন পার করতাম, কিন্তু সেটাও নেই। আজ ফাউন্ডেশন থেকে একটি ছাগল পেয়ে খুব ভালো লাগছে।” এ সময় সমাজসেবক মুমিনুল ইসলাম হিটলার বলেন, “এই ছাগলগুলো তাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তারা যেন ছাগল বিক্রি না করে লালন-পালন করে সংখ্যা বাড়াতে পারে এবং সেখান থেকে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে—সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

” ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক চপল মন্ডল বলেন, “আমাদের ফাউন্ডেশন শুধু বেকার, অসচ্ছল ও প্রতিবন্ধীদের নিয়েই কাজ করে না। ভবিষ্যতে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।” ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. তৌহিদ আল মাহমুদ বলেন, “সমাজের অসহায়, বেকার ও প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই তারা এই ছাগলগুলো লালন-পালন করে ধীরে ধীরে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews