1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন যশোরে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে বলেছেন বিদুৎ প্রাধান মন্ত্রি অমিত আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার

 ‎সোহেল রানা ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

ঝিনাইদহে ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা থেকে পড়ে গিয়ে তৈয়ব আলী (৩৫) নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন। পাঁচ তলা ভবনের চার তলার বাইরের দেয়ালে ঝুলন্ত অবস্থায় রঙের কাজ করছিলেন তিনি। ‎ ‎রোববার (১৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ‎ ‎নিহত তৈয়ব আলী সদর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

‎ ‎প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের পোস্ট অফিস মোড়ে পাঁচতলা বিশিষ্ট একটি ভবনের চার তলার বাইরের দিকের দেয়ালে রংয়ের কাজ করছিলেন তৈয়ব আলী। ওই সময় ভবনের সামনের দেয়ালের দিক দিয়ে টাঙানো ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে ওই রঙ মিস্ত্রির অসাবধানতাঃবশত স্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা ভবন থেকে নিচে পড়ে যান তিনি৷

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‎ ‎ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব বলেন, তৈয়ব আলীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে। ‎ ‎সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews