1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার

তানভির আহাম্মেদ আবির

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারোবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠের জমি অধিগ্রহণ করে ৬ লেন সড়ক প্রশস্তকরণের  প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১৯ই এপ্রিল ) সকালে বারোবাজার এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান।

বক্তারা বলেন, বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের এই মাঠটি শুধু শিক্ষার্থীদের খেলাধুলার স্থানই নয়, বরং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এ মাঠ অধিগ্রহণ করা হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রবীণ শিক্ষার্থী এবং এলাকার ক্রীড়ানুরাগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews