1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত 

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার
শরণখোলা বাগেরহাট প্রতিনিধি:
 সুন্দরবনের  একটি মায়াবী হরিণ লোকালয় প্রবেশ করার পর বন নিয়ে কাজ করা সিপিজি ও ওয়াইল্ড টিমের সহযোগিতায় বনরক্ষীরা হরিণটি উদ্ধার করে বনে অবমুক্ত করেছে। ১৯ এপ্রিল সকাল সাতটার দিকে শরণখোলা উপজেলার খুড়িয়িখালী গ্রামের  জামাল মীরের বাড়ির বাগান থেকে হরিণটি উদ্ধার করে।
বনবিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের শরণখোলা  রেঞ্জের বন সংলগ্ন ভোলা নদী আংশিক ভরে যাওয়ায় অনেক সময় বন থেকে সুন্দরবনের  মায়াবী হরিণ  নদী সাঁতরে লোকালয় ঢুকে পড়ে। ধারণা করা হচ্ছে ১৯ এপ্রিল গভীর রাতে  উপজেলার‌ খুড়িয়াখালী গ্রামের জামাল মীরের বাগান বাড়িতে ঢুকে পড়ে হরিণটি সকাল ৭টার দিকে বাড়ির লোকজন বাগানের মধ্যে হরিণটি দেখতে পেয়ে সুন্দরবনের উপর কাজ করা এমন সংগঠন সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দেয়।
পরে তারা বন রক্ষীদের সহযোগিতায় গ্রামবাসীদের নিয়ে ওই বাড়ি থেকে হরিণটি উদ্ধার করে শরণখোলা রেঞ্জ নিয়ে আসে। অনেকের ধারণা খাবারের সন্ধানে অথবা রয়েল বেঙ্গল টাইগারের তাড়া খেয়ে লোকালয় ছুটে আসতে পারে হরিণটি।
পূর্ব সুন্দরবনের শরলখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, বন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের জামাল শিকদারের বাড়িতে একটি হরিণ প্রবেশ করেছে এমন খবরে বনরক্ষীদের মাধ্যমে সিপিজি ও ওয়াইল্ড টিমের সহযোগিতায় হরিণটি উদ্ধার করে রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews