1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন যশোরে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে বলেছেন বিদুৎ প্রাধান মন্ত্রি অমিত আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম

অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২ বার

অনলাইন ডেস্ক:

অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন ঘটলেও বাস্তবে দেশের পরিস্থিতিতে কোনো মৌলিক পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কেবলমাত্র আওয়ামী লীগের স্থানে বিএনপি সরকার বসেছে, কিন্তু শাসনব্যবস্থার ধরনে কোনো পরিবর্তন হয়নি। তার ভাষায়, দেশ এখনো আগের মতোই চলছে, এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে আবারও দলীয়করণের আওতায় আনা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, আমরা যে সংস্কারের কথা বলেছি ঐক্যমত কমিশনে, গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভবনাকে নষ্ট করে দিচ্ছে।এ সময় আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাসহ মোট ৪৭ জন এনসিপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। বাংলাদেশ ভ্রমণ গাইডতিনি বলেন, কারো সাবেক পরিচয় মুখ্য নয়। আজকে থেকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন সবাই এনসিপির কর্মী। কিন্তু চাঁদাবাজ, অপরাধী, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে যারা জড়িত ছিল তারা কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews