1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ

কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার

আজিমুল ইসলাম কালীগঞ্জ ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের মালামাল রাখার বক্সে অবৈধভাবে ছাগল ও কাঁচা মাংস পরিবহনের দায়ে চার ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেন্টমার্টিন পরিবহন এর মালামাল রাখার বক্স থেকে ১২টি ছাগল ও কাঁচা মাংস উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী ভূমি কমিশনার আব্দুল্লাহ আল ফারুক। এ সময় প্রাণী কল্যাণ আইন, ২০০৯-এর ১৬(ক) ধারায় অভিযুক্তদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জরিমানার টাকা আদায় শেষে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। তারা ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে অঙ্গীকার করেন। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাণী পরিবহনে আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews