
মাহমুদুল হাসান পলাশ :
যশোরের অভয়নগর থানার সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ সজল বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি দলের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে আগামী জাতীয় নির্বাচনে সকলকে এক কাতারে দাঁড়িয়ে কাজ করতে হবে।
ব্যক্তিগত মতভেদ ভুলে দলীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তারেক আহমেদ সজল আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও জনবান্ধব রাজনৈতিক দল। এই দলের সফলতা ও ভবিষ্যৎ নির্ভর করছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য, নিষ্ঠা ও সক্রিয় অংশগ্রহণের ওপর।
তাই দলের প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি আশা প্রকাশ করেন, বিএনপির সকল অঙ্গ সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় আগামী নির্বাচনে দল কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবে।
Leave a Reply