1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

৬ মাসের চিকিৎসা শেষে বুধবার ছাড়পত্র পাচ্ছে মাইলস্টোন শিক্ষার্থী রহিম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক: 

আগামীকাল বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (এনআইবিপিএস) থেকে ছাড়পত্র পাচ্ছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় সর্বশেষ আহত শিক্ষার্থী আব্দুর রহিম।মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম (১৩-১৪ বছর) ২০২৫ সালের ২১ জুলাই প্রতিষ্ঠানটির উত্তরা শাখায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়। দীর্ঘ ছয় মাসের নিবিড় চিকিৎসা শেষে আগামীকাল বুধবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছে।

মঙ্গলবার এনআইবিপিএস-এর আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘আগামীকাল বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনার শেষ আহত রোগীকে ছাড়পত্র দেব।’রহিমের ছাড়পত্রের মধ্যদিয়ে ওই দুর্ঘটনায় আহত মোট ৩৬ জন রোগীর সবাই চিকিৎসা শেষে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পাচ্ছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২১ জুলাই দুপুর ১টার দিকে উড্ডয়নের কয়েক মিনিট পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফাইটার জেট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই তলা ভবনে বিধ্বস্ত হয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনায় পাইলটসহ মোট ৩৫ জন নিহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews