1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার

যশোর প্রতিনিধি : ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ প্রাঙ্গণে সদ্য নির্মিত ১৪তলা ছাত্রী হোস্টেলের নামকরণ করা হয়েছে ডা. শামারুখ মাহজাবীনের নামে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট-এর চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার হোস্টেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিফ্যামিলি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কেএম মজিবুল হক, ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক হারুনার রশীদ, ডা. শামারুখ মাহজাবীনের পিতা প্রকৌশলী নুরুল ইসলামসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জানা গেছে, সরকারের গণপূর্ত বিভাগ ৮০ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুবিধাসম্পন্ন এই হোস্টেলটি নির্মাণ করেছে।
প্রসঙ্গত, ডা. শামারুখ মাহজাবীন হলিফ্যামিলি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি এই কলেজে অধ্যয়ন করেন। সদ্য ডাক্তারি পাশের পর শ্বশুরবাড়ির লোকজনের হাতে তিনি হত্যার শিকার হন। তাঁর স্মৃতিকে অম্লান রাখতেই কলেজ কর্তৃপক্ষ নবনির্মিত এই ছাত্রী নিবাসের নাম তার নামে নামকরণ করেছে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews