1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

আরজু’র দেহ যশোর মেডিকেল কলেজে হস্তান্তর

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার

যশোর প্রতিনিধি : জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক  মো. আজাদুল কবির আরজু’র ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শরিফুল আলম খানের কাছে পরিবারের পক্ষ থেকে তাঁর দেহ হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন মরহুমের স্ত্রী মেরীনা আখতার, ভাই মোস্তফা কামাল ও কন্যা নিবেদিতা নার্গিস।

মরদেহ হস্তান্তরের আগে সকাল সাড়ে ৯টায় মুজিব সড়কস্থ জেসিএফ এর প্রধান কার্যালয়ে প্রয়াত আজাদুল কবির আরজু’র তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেসিএফ এর মাঠ পর্যায়ের ৫২টি জেলার উর্দ্ধতন কর্মকর্তা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত আজাদুল কবির আরজু’র প্রতি। জাগরণী চক্র ফাউন্ডেশনের ৪টি অঞ্চল ও ২৫টি জোন ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন- শিশু নিলয় ফাউন্ডেশন, চরকা পরিবার, সিএসপি, সিএইচপি, এনজিও যশোর, জেসিএফ এর সাবেক সভাপতি জন. এস বিশ্বাস, ইউনাইটেড ফাইনান্স, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর নির্বাহী পরিচালক ইমান আলী, স্বাধীন মহিলা সমিতি, জেসিএফ বিডি-১৭ প্রকল্প, মনিটরিং সেল, ব্যাংক এশিয়া, সুখি মহিলা উন্নয়ন সমিতি, ব্রাক ব্যাংক, বিএসআরএম, জেসিএফ ডিআরপি প্রকল্প, মৌমাছি স্কুল, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পরশমনি মহিলা উন্নয়ন সমিতি, গ্রীণ বাজার এবং জেসিএফ পরিবার।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বাদ আসর জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মরহুম মো. আজাদুল কবির আরজু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মুজিব সড়কস্থ জেসিএফ প্রধান কার্যালয়ের পার্শ্ববর্তী মাঠে ও নারীদের জন্য সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই দোয়া মাহফিলে সকলকে শরিক হওয়ার জন্য অনুরোধ করেছেন প্রতিষ্ঠানের কর্মীরা।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার দুপুর ১ টা ০৫ মিনিটে পশ্চিম বারান্দীপাড়ার নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন জনাব মো. আজাদুল কবির আরজু। পরে দ্রুত তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews