1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

নেছারাবাদে ঘোড়া প্রতীকে পূর্ণ শক্তিতে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে পূর্ণ শক্তিতে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।মাহমুদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তিনি কৃতজ্ঞ, কারণ তারা তাকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করছে। তিনি জানান, তিনি অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাশী নন, তবে বর্তমান পরিস্থিতিতে প্রশাসন তাকে ও তার নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করছে। সমর্থিত নেতাকর্মী ও প্রশাসনকে সঙ্গে নিয়েই তিনি সকল অপশক্তিকে প্রতিহত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নেছারাবাদে নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রশাসন তার নির্বাচনী কার্যক্রমের সার্বিক খোঁজখবর রাখছে এবং তার নেতাকর্মী-সমর্থকদের নিরাপত্তার বিষয়েও আশ্বস্ত করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিন উপজেলার মধ্যে নেছারাবাদ থেকেই তিনি সবচেয়ে বেশি ভোট পাবেন বলে আশা প্রকাশ করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় সব প্রস্তুতি নতুন করে গুছিয়ে আজ থেকেই প্রচার শুরু করতে হয়েছে উল্লেখ করে মাহমুদ হোসেন বলেন, ইতোমধ্যে তার নেতাকর্মীরা ওয়ার্ড পর্যায়ে নেমে পড়েছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ঘোড়া প্রতীকে ভোট প্রত্যাশা করছেন। তিনি বলেন, অন্য প্রার্থীরা দলীয় ব্যানারে আগে থেকেই প্রচার চালালেও তিনি এখন সংগঠিতভাবে মাঠে নেমেছেন।
এর আগে তিনি নেছারাবাদে কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। কর্ম সমর্থকদের নিয়ে ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ইমাম উদ্দিন তালুকদার, যুবনেতা মো. মামুন সরদার, মো. মনিরুজ্জামানসহ শত শত নেতাকর্মী।এদিন বিকেলে মাহমুদ হোসেন পিরোজপুর-২ আসনের অন্তর্গত নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট, মিয়ারহাট ও পাটিকেলবাড়ি এলাকায় গণসংযোগ করেন এবং ঘোড়া প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews