1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

যশোরে সাড়ে ১০ কেজি রুপা ও মদসহ চার পাচারকারী আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১১০ বার

যশোর প্রতিনিধি : যশোরে বিপুল পরিমাণ রুপা ও বিদেশি মদসহ চারজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে যশোর সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝিকরা দক্ষিণ গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে তরুণ কুমার রায়, একই জেলার কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের নূর হোসেন মোড়লের ছেলে শিমুল মোড়ল, কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের আলফাজ আলী সরদারের ছেলে শামীম হোসেন এবং যশোর সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আজিবার হোসেনের ছেলে আওয়াল হোসেন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালায় বিজিবির একটি টহলদল। এসময় সন্দেহভাজন চার ব্যক্তির ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি ৫০০ গ্রাম রুপা এবং ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ঘড়ি এবং নগদ ৬ হাজার২ শত ৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৬৫ লক্ষ ৮৯ হাজার ৭০৫ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ঢাকা থেকে রুপা সংগ্রহ করে যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews