1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ঢাকা–১৭-আসনের নির্বাচনী প্রচারণা উপকমিটিতে আহমেদ কবির লিপ্টন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা–১৭-এ নির্বাচনী প্রচারণা উপকমিটি গঠন করা হয়েছে। নির্বাচনী প্রচারণা উপকমিটিতে স্থান পেয়েছে ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারের আহমেদ কবির লিপ্টন সে জিয়া প্রজন্ম দল (জেড.পি.ডি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে গঠিত এ উপকমিটিতে আজ ১ লা ফেব্রুয়ারি স্বাক্ষর করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

এ উপকমিটির মাধ্যমে ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে। এ দিকে, জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গঠিত এ নির্বাচনী প্রচারণা উপকমিটি বিএনপির পক্ষে ঢাকা–১৭ আসনে দলীয় কর্মকাণ্ড সমন্বয়, মাঠপর্যায়ে প্রচারণা এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষায় কাজ করবে। দলীয় নেতারা জানান, নির্বাচনের সময়সূচি সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবেই এ উপকমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে ঢাকা–১৭ আসনে দলীয় কর্মসূচি বাস্তবায়নে কমিটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জিয়া প্রজন্ম দল (জেড.পি.ডি)-এর কেন্দ্রীয় কমিটির অনুমোদনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে ঢাকা-১৭ নির্বাচনী আসনে নির্বাচন পরিচালনা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি সমন্বয় ও সহায়ক কমিটির সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে। ধানের শীষের পক্ষে নির্বাচন প্রচারণা উপ – কমিটি আহবায়ক জাহাঙ্গীর আলম ভুঁইয়া সাগর, সদস্য সচিব মোঃ সারোয়ার হোসেন রুবেল।

উপ কমিটির সদস্যরা হলেন: ১/ মোঃ আব্দুল মোহিত চৌধুরী ২/ ইন্তাজ আলী ৩/ আনোয়ার পারভেজ ৪/ জসিম উদ্দিন ৫/ গাজী মনির আহমেদ ৬/ সিকদার মোহাম্মদ কায়েস ৭/ সোহেল চৌধুরী ৮/ সোহেল মাহমুদ ৯/ ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম ১০/ জাকির হোসেন ১১/ আফরোজা আক্তার সোমা ১২/ জাফর ইকবাল ১৩/ সাইফুল ইসলাম ১৪/ সোহেল রানা ১৫/ নজরুল ইসলাম ১৬/ শান্তাহার আলী শান্ত ১৭/ মোঃ হাকিম মন্ডল ১৮/ হামিদুর রহমান ১৯/ মুক্তার হোসেন ২০/ খন্দকার আলমগীর কবির বাবু ২১/ আব্দুল গফুর ২২/ আফরোজা সুলতানা সাথী ২৩/ আবু জাফর অপু ২৪/ হাজী এম এ সেলিম ২৫/ ইমরান খান ২৬/ আহমেদ কবির লিপ্টন ২৭/ আব্দুস সাত্তার ২৮/ মোতালেব হোসেন ২৯/ ফরহাদ হোসেন ৩০/ জাকির হোসেন ৩১/ মনির হোসেন সম্রাট ৩২/ আবুল কালাম ৩৩/ সুমন কুমার গোপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews