1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি  ঢাকা–১৭-আসনের নির্বাচনী প্রচারণা উপকমিটিতে আহমেদ কবির লিপ্টন আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে বাধা নেই আজ পবিত্র শবে বরাত নেছারাবাদে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হুমকি; থানায় অভিযোগ  নির্বাচনী প্রচারণাকালে অসুস্থ স্বতন্ত্রপ্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, দোয়া কামনা যশোরে বিএনপির পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে যুবক আহত দূর থেকে ‘তারেক মামা’কে দেখল যশোরের ভাইরাল শিশু আফিয়া নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে-যশোরে তারেক রহমান সাবেক এমপি মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নেছারাবাদে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হুমকি; থানায় অভিযোগ 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩২ বার
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নেছারাবাদ থানায় লিখিতভাবে আইনগত সহায়তার আবেদন করেছেন ঘোড়া প্রতীকের নেছারাবাদ উপজেলা নির্বাচনী সমন্বয়ক মুহম্মদ ইমাম উদ্দিন তালুকদার।
আবেদনে তিনি উল্লেখ করেন, ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের চাঁদকাঠী এলাকায় একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন শেষে ফেরার পথে জানতে পারেন—২ নম্বর সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল (শহীদ স্মৃতি) এলাকার সাবেক ইউপি সদস্য মোসাঃ মাহিনুর বেগমের বাড়িতে ঘোড়া মার্কার সমর্থনে একটি উঠান বৈঠক চলাকালে বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক ফোরকানসহ অজ্ঞাত ১০–১২ জন সেখানে উপস্থিত হয়ে ঘোড়া মার্কার কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
সংবাদ পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা আরও উত্তেজিত হয়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় এনামুল হক ফোরকান নিজেকে প্যানেল চেয়ারম্যান পরিচয় দিয়ে বলেন, “এই ইউনিয়ন আমার আন্ডারে, এখানে ঘোড়া মার্কার কোনো প্রচারণা চলবে না। এখানে শুধু ধানের শীষের প্রচারণা হবে।”
ইমাম উদ্দিন জানান, তার সামনে থেকেই অভিযুক্তরা কর্মীদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি ও তার কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে সোহাগদল ইউনিয়নের নির্বাচনী কেন্দ্রগুলোকে তিনি ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক ফোরকান বলেন,
“আমরা ২ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রচারণায় গিয়েছিলাম। গিয়ে দেখি কিছু লোক জড়ো হয়েছে। জিজ্ঞাসা করলে তারা জানায় ঘোড়া মার্কার প্রচারণা করছে। আমরা তাদের কাছেও ধানের শীষে ভোট চেয়েছি। কোনো ধরনের হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”তিনি আরও বলেন যে তারা নির্বাচনী পরিবেশ শান্ত রাখার পক্ষেই ছিলেন।
এ ঘটনায় মুহম্মদ ইমাম উদ্দিন তালুকদার নেছারাবাদ থানার অফিসার ইনচার্জের নিকট বাদী হয়ে আইনগত সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন,“লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews