1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৭ বার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ -৪ (কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থীর কাপ পিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। হামলাকারীরা ওই অফিসের ৪টি মটরসাইকেল ভাংচুর ও ২টি ককটেল নিক্ষেপ করেছে। তবে ককটেল বিস্ফোরন না ঘটায় বড় ধরনের ক্ষতি হয়নি। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দূর্বত্তরা কালীগঞ্জ শহরের ভূষনস্কুল সড়কে ও হেলায় গ্রামের কাপ পিরিচের দুটি নির্বাচনী অফিস এ হামলা চালায়। খবর পেয়েই ম্যাজিষ্টেটসহ কালীগঞ্জ থানার ওসি, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

কাপ পিরিচ প্রতিকের প্রার্থী ফিরোজের ছোট ভাই কাজল জানায়, তাদের কর্মী সমর্থকেরা ভোটের প্রচারনায় থাকায় অফিসে কেউ ছিল না। রাত ৮ টার দিকে ৪ টি মটরসাইকেলে ৮/১০ জনের দূর্বৃত্তরা রামদা দেশিয় অস্ত্র নিয়ে এসে তাদের ভূষনস্কুল সড়কে নির্বাচনী অফিসে হামলা করে। হামলাকারীরা অফিসের মধ্যে থাকা ৪ টি মটরসাইকেল ও চেয়ার টেবিল ভাংচুরসহ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এরপর দূর্বৃত্তরা পাশ্ববর্তী হেলায় গ্রামে কাপ পিরিচের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়। প্রতিপক্ষ প্রার্থীর মদদে এ হামলার ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিষ্টেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, এ ঘটনায় অপরাধি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে । সুষ্ট নির্বাচনের পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।

কালীগঞ্জ থানার (ওসি) জেল্লাল হোসেন জানান, নির্বাচনী অফিস ভাংচুরের খবর পেয়েই তিনি ও ম্যাজিষ্টেটসহ বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে যান। নির্বাচনী আইনশৃংখলা টিমের দ্বায়িত্বে থাকা ম্যাজিষ্টেট ঘটনাটি দেখে নির্দ্দেশনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews