1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ বার

মোঃ রুহুল আমীন পিরোজপুর প্রতিনিধি :

নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের নেতা এইচ এম শাকিল হোসেন (৪৩) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নেছারাবাদ উপজেলার সেহাংগল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত এইচ এম শাকিল হোসেন নেছারাবাদ উপজেলার সেহাংগল গ্রামের এডভোকেট মরহুম আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। মামলা সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন সময় ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করেন।

এ সময় ভয়ভীতি প্রদর্শনসহ এলোপাতাড়ি কিল-ঘুষি মারার ঘটনায় ভুক্তভোগীদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী সহিংসতার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews