1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে যুবশক্তি—সচেতন হলে বদলায় সমাজ, বদলায় পৃথিবী

  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪০ বার

 মাহাবুর রহমান বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে যুবসমাজের ভূমিকা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ(০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকায় বাঘা উপজেলায় এক জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সিরাজুল হক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জনাব মোঃ শরিফুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক অবক্ষয় রোধে যুবকদের সচেতন হতে হবে এবং মাদকাসক্তি ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, সচেতন যুবসমাজই পারে একটি সুস্থ, উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলতে। অনুষ্ঠানে উপস্থিত যুবকরা সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশ গঠনে নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews