
কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:
২৭ ফেব্রুয়ারি- ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় থানায় ঢুকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২ টার দিকে কালীগঞ্জ থানার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।
সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই জাহিদ, কনস্টেবল পিকুল ও কনস্টেবল সেলিম।এরমধ্যে দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।নেতাকর্মীরা জানায়, শুক্রবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থী রাশেদ খানের পরাজিত হওয়ার কারণ নিয়ে
মহারাজপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় সভা চলছিল।
এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী রাশেদ খান। এ সময় সভায় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে জামায়াতের পক্ষে ভোট করার অভিযোগ তোলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী।
এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে হাতাহাতির ঘটনা ঘটে।একপর্যায়ে তারা থানার মধ্যে ঢুকে পড়ে পুলিশের উপর হামলা করে। এতে তিন পুলিশ আহত হন।পরে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, বিএনপির সমন্বয় সভা চলছিল। এ সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে তারা থানায় ঢুকে পুলিশের উপর হামলা চালিয়েছে।
Leave a Reply