1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু খামেনী হত্যার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ মিছিল শরণখোলায় ৫৭ পিস‌ ইয়াবাসহ মাদক কারবারি আটক শরণখোলায় জামাত নেতাকর্মীর হামলায় যুবদল কর্মী নিহত  ক্ষেপণাস্ত্রের আঘাতে আবুধাবি ও কুয়েতে বাংলাদেশীসহ নিহত ৪ ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ অবৈধভাবে সার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা, সার জব্দ কালীগঞ্জ দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি (তদন্ত) সহ  সেকেন্ড অফিসার ক্লোজড রাশেদ খানের কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা: ইউপি চেয়ারম্যানসহ আটক-৬ বেতনে যার পোষাবে না চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান

কালীগঞ্জ দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি (তদন্ত) সহ  সেকেন্ড অফিসার ক্লোজড

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়। জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান শিশু তাবাসসুম হত্যা মামলার আসামি গ্রেফতারের পর সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করছিলেন।

এ সময় কালীগঞ্জ থানার সামনে বিএনপির প্রার্থী রাশেদ খানের একটি সভা চলাকালে দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ব্যস্ততার মধ্যেই থানায় জব্দ থাকা কয়েকটি মোটরসাইকেল যথাযথ যাচাই ছাড়াই মালিকদের হাতে চলে যায় বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে ওসি (তদন্ত) মোফাজ্জল হক বলেন, ঘটনাস্থলে ও থানায় একযোগে একাধিক কার্যক্রম চলায় ব্যস্ততার কারণে কোন মোটরসাইকেল কার তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ অবহেলার কারণেই তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে তিনি জানান। অপরদিকে এসআই নাজমুল হোসেন জানান, শুক্রবার সারাদিন শিশু তাবাসসুম হত্যা মামলার আসামি তাহেরকে নিয়ে আলামত উদ্ধারে অভিযানে ব্যস্ত ছিলেন তারা। রাতে তার ডিউটি না থাকলেও সিভিল পোশাকে থানার ভেতরে অবস্থান করার অভিযোগে তাকে ক্লোজড করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, ওসি (তদন্ত) ও সেকেন্ড অফিসারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।  তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews