1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু খামেনী হত্যার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ মিছিল শরণখোলায় ৫৭ পিস‌ ইয়াবাসহ মাদক কারবারি আটক শরণখোলায় জামাত নেতাকর্মীর হামলায় যুবদল কর্মী নিহত  ক্ষেপণাস্ত্রের আঘাতে আবুধাবি ও কুয়েতে বাংলাদেশীসহ নিহত ৪ ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ অবৈধভাবে সার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা, সার জব্দ কালীগঞ্জ দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি (তদন্ত) সহ  সেকেন্ড অফিসার ক্লোজড রাশেদ খানের কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা: ইউপি চেয়ারম্যানসহ আটক-৬ বেতনে যার পোষাবে না চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান

অবৈধভাবে সার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা, সার জব্দ

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৭২ বার

সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ২০ বস্তা এমওপি ও আরপি সার জব্দ করা হয়। রোববার (১ মার্চ) দুপুরে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ড এলাকায় সাগর ট্রেডার্সের মালিক খাইরুল বাসারকে এ জরিমানা করা হয়। সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী সার জব্দ ও জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি। মাহবুব আলম রনি জানান, নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির অভিযোগে সার জব্দ ও জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীর নির্ধারিত এলাকা কালীগঞ্জ পৌরসভার মধ্যে হলেও তিনি ২০ বস্তা সার একটি শ্যালো ইঞ্জিনচালিত গাড়িতে করে সদর উপজেলার গান্না বাজারে নিয়ে যাচ্ছিলেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে আদালত সার জব্দ এবং ব্যবসায়ী খাইরুল বাসারকে জরিমানা করেন।  এ ছাড়া ভবিতেষ্য অবৈধভাবে সার বিক্রি না করার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews