
মিনারুল ইসলাম কালীগঞ্জ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে শুভ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ উপজেলার বেলাট গ্রামের কায়েতপাড়া এলাকার বিদ্যুতের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বারোবাজার রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বারোবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বারোবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম। তিনি জানান, যশোর থেকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিবে।
Leave a Reply