1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

বাস নদীতে পড়ে নিহত ২, জীবিত উদ্ধার ১১

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৫ বার

অনলাইন ডেস্ক:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ‘সৌহার্দ্য পরিবহনের যাত্রীবোঝাই একটি বাস ফেরিতে ওঠার সময় নদীত পড়ে গেছে। এতে এখন পর্যন্ত দু’জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এ সময় ওই বাসে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন।ওই বাসে থাকা যাত্রীরা প্রায় সবাই পানির নিচে তলিয়ে যান। তৎক্ষণাৎ ১১ জন সাঁতরে পাড়ে উঠলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তবে হতাহতের সঠিক তথ্য জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাস ও যাত্রীদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয়রা কয়েকজন যাত্রীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দু’জনের মৃত্যু হয়। তাদের নাম-ঠিকানা জানা যায়নি।ঘটনার পরপরই রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল আসছে। তারা উদ্ধার অভিযানে অংশ নেবে।

জানা গেছে, সৌহার্দ্য পরিবহনের ওই বাসটি শিশু ও নারী-পুরুষসহ প্রায় অর্ধশত যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার পর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোয়ালন্দ ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসিসহ বিভিন্ন সংস্থার কর্মীরা উদ্ধার তৎপরতায় ব্যস্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews