
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদদারি ঠেকাতে দেশের প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধভাবে তেল মজুতের তথ্য দিলে তথ্যদাতাদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং কোনো ধরনের অনিয়ম বা মজুদদারি প্রতিরোধে জেলা পর্যায়ে এসব ভিজিলেন্স টিম সক্রিয়ভাবে কাজ করবে। পাশাপাশি সচেতন নাগরিকদের নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।সরকারের আশা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক নজরদারি জোরদারের মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা আরও স্বচ্ছ ও কার্যকর হবে।
Leave a Reply