• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

ঝিনাইদহ: দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ

স্বাধীন বাংলানিউজ: / ১৫১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক আব্দুর রহমানের বাড়ি মাগুরা জেলার আড়পাড়া এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

বুধবার (২০ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলার খালকোলা গ্রামের মাঠের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খালকোলা গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকের কেবিন থেকে আব্দুর রহমান নামে ওই ট্রাক চালকের লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানতে পেরেছি, গত ৩ দিন যাবত ওই স্থানে ট্রাকটি দাঁড় করানো ছিলো। দুই/তিন দিন আগেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কারণ, মরদেহ থেকে উৎকট দুর্গন্ধ বের হয়েছে।  ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা