• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

প্রতারণায় ইজিবাইক হারানো শিশু সিয়ামের পাশে জেলা প্রশাসন

ঝিনাইদহ প্রতিনিধি : / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মাত্র ১২ বছর বয়সেই পরিবারের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে সিয়ামকে| সংসারের অভাব ঘোচাতে ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে পরিবারের উপার্জনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল সে| কিন্তু সম্প্রতি প্রতারণার শিকার হয়ে হারিয়ে ফেলে তার একমাত্র উপার্জনের মাধ্যম—ইজিবাইকটি| এতে চরম অনিশ্চয়তায় পড়ে পরিবারটি|

এমন পরিস্থিতিতে সিয়াম ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসন| মঙ্গলবার (২৬ মে) ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন সিয়ামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে ঈদ উপহার ও মানবিক সহায়তা তুলে দেন|

জেলা প্রশাসক জানান, শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, সিয়ামের ভবিষ্যৎ নিশ্চিত করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে| তার শিক্ষাজীবন চালিয়ে নিতে স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে| পাশাপাশি সিয়ামের বাবাকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে| পরিবারের জন্য একটি ক্ষুদ্র আয়ের ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি|

স্থানীয়রা জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন| তাদের মতে, সমাজের অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ানো হলে অনেক পরিবার নতুন করে বাঁচার  স্বপ্ন দেখতে পারবে|

মানবিকতা, সহমর্মিতা ও সহযোগিতাই পারে একটি অসহায় পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালাতে—সিয়ামের পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ যেন সেই বার্তাই পৌঁছে দিল সমাজের সর্বস্তরে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা