• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

ঝিনাইদহে ফজরের নামাজ চলাকালে ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্বাধীন বাংলানিউজ: / ১১০ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এসময় মিছিলকারীরা সরকার ও মানবতাবিরোধী ট্রাইব্যুনাল বিরোধী স্লোগান দেন।

আজ সোমবার (৮ জুন) ভোরে ফজরের নামাজ চলাকালে শহরের পায়রা চত্বর থেকে মিছিলটি বের করে ছাত্রলীগ।

‘শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের ট্রাইবুন্যাল, বন্ধ কর। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই’ সংবলিত ব্যানারে এ মিছিলটি বের হয়। মিছিলের সামনে ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান স্লোগান দেন। এতে অন্তত ২০/২৫ জন নেতাকর্মী অংশ নেন।

পরে সকালে মিছিলের একটি ভিডিও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা গেছে, নেতাকর্মীরা মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা’ স্লোগান দিতে থাকে।

এ ছাড়া ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, মানি না, মানবো না’ স্লোগানও দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি ৫ মিনিটের মতো স্থায়ী ছিল। এর পরে স্থানীয় লোকজন মিছিল শুনে এগিয়ে এলেই ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শেষ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তবে এ ব্যাপারে ছাত্রলীগ বা সংশ্লিষ্ট কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, ফজরের নামাজের সময় শহরের পায়রা চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল হয়ে বলে খবর পেয়েছি। মিছিলের একাধিক ভিডিও আমাদের কাছে রয়েছে। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা